১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেলের পর ইয়ামাল

বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও এখন লামিন ইয়ামাল।

পেলের পর ইয়ামাল
গোলের পর লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 11:16 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

বিশ্বকাপ অভিষেকে বদলি নেমে পারেননি তেমন কিছু করে দেখাতে। প্রথমবার শুরুর একাদশে নেমে প্রভাব রাখতে বেশি সময় নিলেন না লামিন ইয়ামাল। গোল করে রেকর্ড বইয়ে নাম লেখালেন এই স্প্যানিশ তারকা।

আটলান্টায় রোববার সৌদি আরবের বিপক্ষে ম্যাচের দশম মিনিটেই স্পেনকে এগিয়ে নেন ইয়ামাল। বাঁ দিক থেকে দূরের পোস্টে দারুণ এক পাস বাড়ান মিকেল ওইয়ারসাবাল এবং গোলমুখে স্লাইড করে বল জালে পাঠান বার্সেলোনা ফরোয়ার্ড।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ১৮ বছর বা এর কম বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচের প্রথম গোল করলেন ইয়ামাল। অন্যজন পেলে, ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি করার দিনে পেলের বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়ে যান তিনি। 

বিশ্বকাপে ১৮ বছরের কম বয়সে গোল করা একমাত্র খেলোয়াড়ও পেলেই। ওই আসরে পরে সেমি-ফাইনালে হ্যাটট্রিক ও ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলের শিরোপা জয়ের নায়ক ছিলেন তিনি।  

সর্বকনিষ্ঠ গোলদাতার এই তালিকায় ইয়ামাল আছেন অষ্টম স্থানে। এ দিন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন। বিশ্বকাপে স্পেনের হয়ে তার চেয়ে কম বয়সে গোল করেছেন কেবল গাভি। ২০২২ সালে কোস্টা রিকার বিপক্ষে ৭-০ ব্যবধানের জয়ে দলের পঞ্চম গোলটি করেছিলেন তিনি ১৮ বছর ১১০ দিন বয়সে।