জন্মদিনে জয় ফেদেরারের
৩৩তম জন্মদিনে জয় তুলে নিলেন রজার ফেদেরার। স্পেনের দাভিদ ফেরারকে হারিয়ে রজার্স কাপের সেমি-ফাইনালে উঠেছেন এই সুইস তারকা।
শুক্রবার কানাডার টরন্টোতে ফেরারকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের ৮০তম শিরোপার দিকে আরেক ধাপ এগোলেন ফেদেরার।
সেমি-ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ স্পেনের ফেলিসিয়ানো লোপেস। স্বাগতিকদের মিলোস রাওনিচকে ৬-৪, ৬-৭, ৬-৩ গেমে হারিয়ে শেষ চারে ওঠেন তিনি।
আরেক সেমি-ফাইনালের দুই প্রতিপক্ষ জো-উইলফ্রেদ সোঙ্গা ও গ্রিগর দিমিত্রভ।
ফ্রান্সের সোঙ্গা সেমি-ফাইনালে উঠতে হারান ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে। আর উঠতি তারকা দিমিত্রভ শেষ আটে জয় পান দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে।
