২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় যাচ্ছেন আর্সেনাল অধিনায়ক?

ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আর্সেনালের অধিনায়ক টমাস ভারমালেন যোগ দিচ্ছেন বার্সেলোনায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 07:51 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

ব্রাজিল বিশ্বকাপে খেলা বেলজিয়ামের ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাকের জন্য আর্সেনালের চাওয়া দেড় কোটি পাউন্ড ট্রান্সফার ফি দিতে রাজি বার্সেলোনা।

এখন ভারমালেনের ব্যক্তিগত দাবি-দাওয়া মিলে গেলে এবং তিনি ঠিকভাবে মেডিকেল পরীক্ষা উতরাতে পারলেই বার্সেলোনার খেলোয়াড় হয়ে যেতে পারেন বেলজিয়ামের এই ডিফেন্ডার।

২০০৯ সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে আর্সেনালে নাম লেখানো ভারমিলেনকে আসলে নিতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু আর্সেনালের দেয়া একটি শর্ত মানতে রাজি হয়নি তারা।

এরপরই ভারমালেনের দিকে ঝোঁকে বার্সেলোনা এবং হয়ত নতুন মৌসুমে নউ ক্যাম্পই হবে তার ঠিকানা।