বসনিয়া দল থেকে অবসরে অধিনায়ক
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বসনিয়া-হার্জেগোভিনার অধিনায়ক এমির স্পাহিচ। বৃহস্পতিবার নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার কারণ হিসেবে ৩৩ বছর বয়সী স্পাহিচ পরিবার ও বন্ধুদের সময় দেয়াকেই উল্লেখ করেন।
বসনিয়ার কোচ সাফেত সুসিচ বায়ার লেভারকুজেনের এই ডিফেন্ডারের অভাব বোধ করবেন বলে জানান। তবে বসনিয়ার হয়ে ৭৭ ম্যাচে ৩ গোল করা স্পাহিচ ক্লাবে আরো বেশি সময় দেয়ার কারণেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দেন বলে মনে করেন সুসিচ।
ব্রাজিলেই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় বসনিয়া-হার্জেগোভিনা।
