২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় অধিনায়ক চাভি, বিকল্প মেসিও

কার্লেস পুয়োলের বিদায়ের কারণে নতুন অধিনায়ক বাছতে হলো বার্সেলোনাকে। আসন্ন মৌসুমের জন্য চাভি এরনান্দেসকে অধিনায়ক করেছে স্পেনের লা লিগার ক্লাবটি। চাভির তিন বিকল্পের একজন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 04:37 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

নতুন অধিনায়ক বাছতে গিয়ে ক্লাবের খেলোয়াড়দের মধ্যে ভোটাভুটির ব্যবস্থা করা হয়। এতে গত ৬ মৌসুম ধরে পুয়োলের সহকারী হিসেবে কাজ করা চাভির বাক্সেই বেশি ভোট পড়ে।

তার বিকল্প হিসেবে আরো তিন জনের নাম ঘোষণা করে বার্সেলোনা। মাঝমাঠে চাভির সহযোদ্ধা আন্দ্রেস ইনিয়েস্তাকে তার প্রধান বিকল্প হিসেবে রাখা হয়।

এ ছাড়া আর্জেন্টিনা অধিনায়ক মেসিও আছেন একজন বিকল্প হিসেবে। আর পুয়োলের ৫ নম্বর জার্সি পাওয়া সের্হিও বুসকেতসকেও এই দলে রাখল বার্সেলোনা।