২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের দুঃখ ভুলেছেন লুইস

অবশেষে নিজেদের মাঠের বিশ্বকাপের দুঃখ ভুলেছেন দাভিদ লুইস। এবার নতুন ক্লাব পিএসজির হয়ে সামর্থ্যের সেরাটা দিতে চান ব্রাজিলের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 11:37 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

চেলসি থেকে পিএসজিতে যোগ দেয়া লুইসকে বৃহস্পতিবার ক্লাব সমর্থকেদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

গত বিশ্বকাপ সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়া ম্যাচে চিয়াগো সিলভার অনুপস্থিতিতে ব্রাজিল অধিনায়কের দায়িত্ব পালন করেন লুইস। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। ওই ভরাডুবির দুঃখ অবশেষে ভুলে যাওয়ার কথা ফ্রান্সে এসে বলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

“বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার দুঃখ হজম করার সময় পেয়েছি আমি। এখন পিএসজিকে সাহায্য করার জন্য সবকিছু করতে প্রস্তুত।”

২০১১ সালে বেনফিকা থেকে ২ কোটি ১০ লাখ পাউন্ডে চেলসিতে এসেছিলেন লুইস। পরের বছরই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। চেলসির হয়ে ১৪৩ ম্যাচ খেলে ১২টি গোলও করেছেন তিনি।

বিশ্বকাপ চলাকালেই ৪ কোটি পাউন্ডে ব্রাজিল তারকাকে কিনে নেয় ফরাসি লিগের চ্যাম্পিয়ন পিএসজি। স্বদেশের চিয়াগো সিলভাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডারে পরিণত হন লুইস। 

গত মৌসুমে চেলসির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় পিএসজি।