সমতায় লিবের্তাদোরেস কাপ ফাইনালের প্রথম লেগ
দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়নশিপ লিবের্তাদোরেস কাপের ফাইনালের প্রথম লেগে ড্র করেছে আর্জেন্টিনার ক্লাব সান লরেন্সো। প্যারাগুয়ের নাসিওনালের সঙ্গে পাবলো সাবালেতা ও এসেকিয়েল লাভেস্সির সাবেক ক্লাবের ড্রটি ১-১ গোলের।
বুধবার নাসিওনালের মাঠে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে সান লরেন্সো। ৬৫তম মিনিটে মাতোসের ডান পায়ের শটে এগিয়েও যায় তারা।
তবে শেষ পর্যন্ত গোলটি আর ধরে রাখতে পারেনি সান লরেন্সো। প্যারাগুয়ের তারকা রক সান্তা ক্রুসের ছোট ভাই হুলিও সান্তা ক্রুস বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরান নাসিওনালকে।
