চুক্তির মেয়াদ বাড়ালেন বেনজেমা
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন করিম বেনজেমা। নতুন চুক্তি অনুযায়ী ফ্রান্সের এই স্ট্রাইকার সান্তিয়াগো বার্নাবেউতে ২০১৯ সাল পর্যন্ত থাকবেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ বুধবার তাদের ওয়েবসাইটে বেনজেমার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর খবরটি দেয়।
অলিম্পিক লিও থেকে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান বেনজেমা। ২৬ বছর বয়সী এই তারকা স্পেনের লা লিগায় রিয়ালের হয়ে ১৫৯টি ম্যাচ খেলেন, গোল করেন ৭২টি।
ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে হেরে ফ্রান্স কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয়। তবে ভালো ফুটবল উপহার দেন বেনজেমা। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে খুশি রিয়াল মাদ্রিদ।
