২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালেন্সিয়ায় জার্মানির মুস্তাফি

বিশ্বকাপ জয়ী জার্মানির ডিফেন্ডার স্কোড্রান মুস্তাফি ইতালি ছেড়ে স্পেনে পাড়ি জমিয়েছেন। স্পেনের লা লিগার ক্লাব ভালেন্সিয়া চুক্তিবদ্ধ করেছে ইতালির সেরি আর সাম্পদোরিয়ার এই ডিফেন্ডারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 01:44 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

ভালেন্সিয়া ক্লাব কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার মুস্তাফির মেডিকেল পরীক্ষা হবে। এদিনই তাকে সমর্থকদের সামনে উন্মোচনও করা হবে।

আলবেনিয়ার বাবা-মায়ের সন্তান মুস্তাফি বুন্দেসলিগার ক্লাব হামবুর্গের যুব প্রকল্প ফুটবলার হিসেবে বেড়ে ওঠেন। এর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন ঘুরে ২০১২ সালে নাম লেখান সাম্পদোরিয়ায়।

গত মে মাসে জার্মানি দলে অভিষেক হয় মুস্তাফির। এর পর চারটি ম্যাচ খেলেন তিনি। জার্মানির হয়ে মুস্তাফির সর্বশেষ ম্যাচটি ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে আলজেরিয়ার বিপক্ষে।