২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার জন্য সমর্থকের জার্সি ধার

সুইডেনের প্রথম বিভাগ লিগে সমর্থকের থেকে জার্সি ধার করে মাঠে নামতে হলো এআইকের মিডফিল্ডার সেলসো বোর্হেসকে। অন্য ক্লাবে চলে যাওয়ার কথা হচ্ছিল বলে তার জার্সি নিয়ে মাঠে যায়নি কোস্টা রিকার হয়ে বিশ্বকাপ খেলা এই খেলোয়াড়ের ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 10:49 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

ফ্রান্সের ক্লাব ইভিয়ানে যাওয়ার কথা চলছিল বোর্হেসের। এরই মধ্যে দলের সঙ্গে গোথেনবুর্গের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে যান তিনি।

তবে ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকার হয়ে ৫টি ম্যাচই খেলা বোর্হেসের জার্সি মাঠে নেয়নি তার দল। শেষে লুইস নামের এক সমর্থকের কাছ থেকে জার্সি ধার করেন তিনি।

দলকে সাহায্য করতে পেরে দারুণ খুশি এআইকের ওই সমর্থক। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় এআইকে।

আর ম্যাচ শেষে জার্সিটি ফেরতও পান লুইস।