২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিজ্ঞাপনে দুরন্ত মেসি

অ্যাডিডাসের নতুন বিজ্ঞাপনে দেখা গেছে বল নিয়ে কারিকুরি করা দুরন্ত লিওনেল মেসিকে। ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটির 'এফ ফিফটি' বুটের বিজ্ঞাপনে হঠাৎ করে বাঘেও পরিণত হন বার্সেলোনার এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 01:55 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বিজ্ঞাপনে দেখাযায়, রাস্তার পাশে একটা খোলা জায়গায় ফুটবল খেলছে কয়েকজন। এরই মধ্যে পাশের দেয়ালে হঠাৎ করেই ফুটে ওঠে মেসির প্রতিচ্ছবি। ঝুঁকে বুটের ফিতা বাঁধলেন আর্জেন্টিনার এইতারকা। তারপরই উড়ে আসা বল বাঁ পায়ে আয়ত্তে নিয়ে রাস্তার পাশে দেয়াল জুড়ে দৌড়াতে শুরু করলেনতিনি।

ধীরে ধীরে বাড়তেথাকে তার ছুটে চলার গতি, খানিক পর জোরালো এক শট নেন আর্জেন্টিনার অধিনায়ক। বলটি পাশেরএক দেয়ালে লাগলে দেয়ালজুড়ে ফুটে ওঠে মেসির জার্সি নম্বর ১০।

এরপর আবারোমেসির দৌড়ানো শুরু; এরই মধ্যে হঠাৎ করেই বাঘে পরিণত হন তিনি। কিছুক্ষণ পরদেয়াল ফুড়ে বেরিয়ে আসার সময় ফের স্বরূপে ফেরেন টানা চারবারের ফিফা ব্যালন ডি'অরজয়ী মেসি।

বিশ্বকাপ শেষেছুটি কাটাতে থাকা মেসি শিগগিরই ফিরবেন বার্সেলোনা শিবিরে। আগামী মৌসুমে বিশেষভাবেতৈরি অ্যাডিজিরো এফ ফিফটি বুট পরেই খেলবেন তিনি।