২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা অলিম্পিয়াডে মেয়েদের জয়, ছেলেদের ড্র

নরওয়েতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের ৪১তম আসরে টানা দুই রাউন্ডে জেতার পর তৃতীয় রাউন্ডে ড্র করেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 12:15 AM

Updated : 13 Oct 2022, 12:25 PM

সোমবার উন্মুক্ত বিভাগে (ছেলে ও মেয়ে) তারা ২-২ পয়েন্টে বেলজিয়ামের সঙ্গে ড্র করেছে।

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ কালো নিয়ে হেরে গেলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও আবদুল্লাহ আল-রাকিব সাদা নিয়ে জিতে ড্র নিশ্চিত করেন।

তিন রাউন্ড শেষে ৮ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে আছে বাংলাদেশ।

এদিকে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় রাউন্ডে শ্রীলঙ্কাকে ৩-১ পয়েন্ট হারিয়েছে তারা।

বাংলাদেশের পক্ষে দুই মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন ও নজরানা খান সাদা নিয়ে জেতেন আর মহিলা আন্তর্জাতিক মাস্টার শামিমা আকতার লিজা কালো নিয়ে জেতেন।

অন্য ম্যাচে কালো নিয়ে হেরে যান মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।

প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে জেতার পর বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে হেরে যায়। তিন রাউন্ড মিলে ৭ পয়েন্ট নিয়ে ৫৭তম স্থানে আছে তারা।