২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে বার্সেলোনার চাভি

পায়ে চোট পেয়েছেন বার্সেলোনার চাভি এরনানদেস। তবে এই মিডফিল্ডারের চোট খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছে স্পেনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 07:41 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার সকালের অনুশীলনের সময় বাঁ পায়ে ব্যথা পান চাভি। তার দল আশাবাদী, কয়েক দিনের মধ্যেই অনুশীলনে ফিরতে পারবেন তিনি।

ঠিক কবে থেকে ৩৪ বছর বয়সী এই তারকা অনুশীলনে ফিরবেন তা জানায়নি বার্সেলোনা। নিজেদের ওয়েবসাইটে তারা জানায়, চিকিৎসক চাভির চোট পরীক্ষা করেই তার ফেরার ব্যাপারে জানাবেন।

গত শনিবার ফরাসি ক্লাব নিসের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও চাভির পেনাল্টি থেকে করা গোলেই হার এড়ায় স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন স্পেনের এই মিডফিল্ডার।