২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত হকি দল আসছে মঙ্গলবার

বাংলাদেশ হকি ফেডারেশনের আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার ঢাকায় আসছে ভারত হকি দল। দলটির সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 07:30 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

সকাল ৯টায় অতিথি দলটির ঢাকায় পৌঁছানোর কথা। ৬, ৮ ও ৯ অগাষ্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হবে প্রস্তুতি ম্যাচগুলো।

৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বের খেলা। স্বাগতিক বাংলাদেশের গ্রুপের বাকি তিন দল আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। বাংলাদেশের গ্রুপ থেকে দুই দল উঠবে দ্বিতীয় পর্বে।

১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হবে এশিয়ান গেমস ২০১৪।