২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে বাংলাদেশ কোচদের প্রশিক্ষণের প্রস্তাব

বাংলাদেশের কোচদের ব্রাজিলে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোস নবরেগা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 05:41 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) এক অনুষ্ঠানে ওয়ানজা বলেন, “ব্রাজিলে তোমাদের কোচদের অনুশীলনের প্রস্তাব দিতে পেরে আমরা আনন্দিত।”

ব্রাজিলে বাংলাদেশের ফুটবল কোচদের প্রশিক্ষণ নেয়ার এই প্রস্তাবটি দীর্ঘ সময়ের জন্য দেয়া হয়েছে বলে জানান ব্রাজিলের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূতের দাবি, গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভাঙলেও ফুটবলে এখনো ব্রাজিল সবচেয়ে সফল দল। পাঁচটি বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

ব্রাজিলের ফুটবলে বাংলাদেশের মানুষের সমর্থনেও মুগ্ধ হওয়ার কথা জানান নবরেগা।