২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ছাড়ছে না দি মারিয়া: আনচেলত্তি

আনহেল দি মারিয়া কোথাও যাচ্ছেন না বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আর্জেন্টিনার ফরোয়ার্ডের রিয়াল ছাড়তে যাওয়ার গুঞ্জনে জল ঢেলে দিয়ে বলেছেন, সান্তিয়াগো বার্নাবেউতেই থাকছেন দি মারিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 03:27 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ কলম্বিয়ার ফরোয়ার্ড হামেস রদ্রিগেসকে চুক্তিবদ্ধ করার পরই দি মারিয়াকে নিয়ে গুঞ্জনটি ওঠে। পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নেয়ার আগ্রহও দেখায়।

আপাতত ছুটিতে আছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। তবে তাকে নিয়ে আলোচনা থেমে নেই। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে গিয়ে আনচেলত্তিকে বলতে হলো দি মারিয়ার ভবিষ্যত নিয়ে।

গুঞ্জন উড়িয়ে দিয়ে আনচেলত্তি বলেন, "কোনো খবর নেই। সে এখনো ছুটিতে আছে এবং পরিকল্পনা অনুযায়ী ৫ অগাস্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সে অনুশীলন শুরু করবে।"

গুঞ্জন ওঠে গোলরক্ষক দিয়েগো লোপেসের চলে যাওয়া নিয়েও। কিন্তু আনচেলত্তি জানান, লোপেসেরও রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো সম্ভাবনা নেই।