টাইব্রেকারে হেরে বিদায় ম্যান সিটির
অলিম্পিয়াকোসের কাছে হেরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। গ্রিসের দলটির কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হারে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
শনিবার যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসে সিটি ও অলিম্পিয়াকোসের ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকে।
দুবার পিছিয়ে পড়েও সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে অলিম্পিয়াকোস।
৩৫তম মিনিটে স্তেভান ইওভেতিসের গোলে এগিয়ে যায় সিটি। দিমিত্রিওস দিয়ামানতাকোসের গোলে সমতায় ফেরে অলিম্পিয়াকোস।
আলেক্সান্দার কোলারভের গোলে আবার এগিয়ে যায় সিটি। দিমানতাকোসের দ্বিতীয় গোলে আবার সমতায় ফেরে অলিম্পিয়াকোস।
টাইব্রেকারে জেমস মিলনার, স্কট সিনক্লেয়ার ও মিকাহ রিচার্ডস গোল করতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিটিকে।
