২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফন গালের পথেই হাঁটছেন হিডিঙ্ক

কোচ লুইস ফন গালের তৈরি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলকে আরো সাফল্যমণ্ডিত করতে চান নতুন কোচ গাস হিডিঙ্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 03:38 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

ফন গালের রেখে যাওয়া দলে খুব বেশি পরিবর্তন করবেন না বলেও জানিয়েছেন ৬৭ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার। ব্রাজিল বিশ্বকাপে ডাচদের তৃতীয় স্থান পাওয়ানো কোচ ফন গালের জায়গায় গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন হিডিঙ্ক।

দায়িত্ব বুঝে নেওয়ার পর সংবাদ সম্মেলনে হিডিঙ্ক বলেন, "আজ (শুক্রবার) দায়িত্বের প্রথম দিনের কাজ শুরু করতে পেরে আমার দারুণ উৎসাহ লাগছে।"

২০১৬ সালের ইউরো পর্যন্ত নেদারল্যান্ডসের দায়িত্বে থাকবেন হিডিঙ্ক। তারপর হিডিঙ্কের এখনকার সহকারী কোচ ড্যানি ব্লিন্ড তার স্থলাভিষিক্ত হবেন। আগামী দুই বছর হিডিঙ্কের আরেক সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টেলরয়।

আগেও একবার স্বদেশের কোচের দায়িত্বে ছিলেন হিডিঙ্ক।

ডাচ জাতীয় দলের কোচ হিসেবে ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বেশ সফলই ছিলেন হিডিঙ্ক। ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে দলটি। তবে শেষ চারে ব্রাজিলের কাছে হারের পর পদত্যাগ করেন হিডিঙ্ক।