২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় ফরাসি ডিফেন্ডার ম্যাথিউ

বার্সেলোনায় নাম লেখালেন ফ্রান্সের ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। স্পেনের ক্লাবটি বুধবার তাকে ২ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে দলে টানার ঘোষণা দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 06:46 PM

কোনো শিরোপা ছাড়াই গত মৌসুমটা শেষ করে বার্সেলোনা। এর পেছনে বড় একটি কারণ ছিল তাদের নড়বড়ে রক্ষণভাগ। এ কারণেই ভালেন্সিয়া থেকে ম্যাথিউকে নিয়ে এসেছে বার্সেলোনা।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, ম্যাথিউর সঙ্গে চুক্তিটি চার বছরের।