২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে জন্ম দিতে চাননি তার মা!

কঠিন বাস্তবতার মুখে অনেক মা-ই পেটের সন্তান নষ্ট করে ফেলার মতো সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু যে মানুষটা আজ ফুটবল বিশ্ব শাসন করছে, তার বেলায়ও এমনটা হতে পারতো- ভাবতে গেলে হোঁচট খেতে হয়। নিজের আত্মজীবনীতে অবাক করা এ তথ্য জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোর মা দলোরেস আভেইরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 05:34 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

শুক্রবার পর্তুগালে আভেইরোর আত্মজীবনীটা প্রকাশ পায়। ওই বইয়ে আভেইরো লিখেছেন, তার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাননি তিনি। কিন্তু চিকিৎসক তার গর্ভপাত করাতে অস্বীকার করেন।

কিন্তু নিজের সিদ্ধান্তে আভেইরো এতটাই অটল ছিলেন যে, নিজস্ব উপায়েই তা করার সিদ্ধান্ত নেন তিনি। এজন্য গরম বিয়ার খেয়ে অনেক হাঁটাহাটি করেন তিনি। কিন্তু কাজ হয়নি। আর সেদিনের না চাওয়া সন্তান রোনালদো এখন বর্ষসেরা ফুটবলার।

আভেইরোর আত্মজীবনী প্রকাশের সময় রোনালদো সেখানে উপস্থিত ছিলেন না। তবে আভেইরো জানান, ছেলে এ বিষয়ে সবই জানে। মাঝে মাঝে এ নিয়ে মায়ের সঙ্গে মজাও করেন রোনালদো।