২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন থেকে মারের বিদায়

উইম্বলডনে ফের অঘটন, রাফায়েল নাদালের পর এবার ছিটকে পড়লেন গতবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 12:52 AM

Updated : 13 Oct 2022, 12:18 PM

বুধবার ছেলেদের এককে কোয়ার্টার-ফাইনালে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের কাছে ৬-১, ৭-৬, ৬-২ গেমে হেরে যান ব্রিটিশ তারকা মারে।

মারে না পারলেও শেষ চারে পৌঁছেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ।

সেমি-ফাইনালে উঠতে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সুইজারল্যান্ডের ফেদেরার ৩-৬, ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারান স্বদেশী স্তানিস্লাস ভাভরিঙ্কাকে।

শেষ আটের অন্য ম্যাচে সার্বিয়ার জোকোভিচ পাঁচ সেটের কঠিন লড়াইয়ে ৬-১, ৩-৬, ৬-৭, ৬-২, ৬-২ গেমে হারান ক্রোয়েশিয়ার মারিন সিলিসকে।   

মেয়েদের এককে সেমি-ফাইনালে উঠেছেন রোমানিয়ার সিমোনা হালেপ ও কানাডার ইউজেনি বুচার্ড।