মোহামেডানের ঘাম ঝরানো জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। রোববার উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের তলানির দল বারিধারা ৮৩ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল মোহামেডানকে। শেষ সাত মিনিটে জাহিদ হাসান এমিলি ও ইউসুফ সিফাতের লক্ষ্যভেদে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
৮৩তম মিনিটে জাহিদ হোসেনের চমৎকার ক্রস থেকে গোল করেন এমিলি। আর ইনজুরি সময়ে বারিধারার জাল খুঁজে পান বদলি খেলোয়াড় ইউসুফ।
এই জয়ে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এসেছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে বারাধারার পয়েন্ট ১২।
