বিজেএমসি ও ফেনী সকার ম্যাচ ড্র
বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিম বিজেএমসি ও ফেনী সকারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৫৫তম মিনিটে স্ট্রাইকার আমিনুর রহমান সজীবের গোলে এগিয়ে যায় বিজেএমসি। মিডফিল্ডার আলী আকবর খোকনের ক্রসে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন সজীব।
৮৩তম মিনিটে রনি ইসলামের পাস পেয়ে গাম্বিয়ান মিডফিল্ডার ম্যাথু মেন্ডি গোলরক্ষকে কাটিয়ে আলতো শটে ফেনীকে সমতায় ফেরান।
এই ড্রয়ের ফলে ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বিজেএমসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফেনী সকার।
