২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন খাত থেকে টাকা পাবে বাফুফে

সদ্য ঘোষিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নামে কোনো অর্থ বরাদ্দের প্রস্তাব করেননি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার আশ্বস্ত করেছেন, ফুটবলের উন্নয়নের জন্য উন্নয়ন খাত থেকে বাফুফেকে টাকা দেয়া হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 09:27 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, উন্নয়ন খাত থেকে বাফুফেকে টাকা দেয়ার ব্যাপারে, ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে তাদের আশ্বাস দিয়েছেন। তাই তারা টাকা পেতে আত্মবিশ্বাসী। সবকিছু ঠিকভাবে হলে, বাজেট পাস হওয়ার পর বাফুফে এই টাকা পাবে।

এর আগে, বাফুফে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৩৭ কোটি টাকার একটি বাজেট জমা দিয়েছে।

এটি বাজেটে অর্ন্তভূক্ত করা হয়নি। তাই উন্নয়ন খাত থেকে টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফের দেয়া এই বাজেট ক্রীড়া মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে পাঠাবে। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।