২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে প্রস্তুতি শেষ ক্যামেরুনের

ব্রাজিল রওনা করার আগে ক্যামেরুনের প্রস্তুটিটা দারুণ হলো। সর্বশেষ প্রীতি ম্যাচে মলদোভাকে ১-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 12:34 AM

Updated : 25 Apr 2022, 04:17 PM

শনিবার নিজেদের মাঠে স্যামুয়েল এতোকে  দলেই রাখেননি কোচ ফোলার ফিনকে। বেঞ্চে বসিয়ে রেখেছেন দারুণ ফর্মে থাকা এরিক ম্যাক্সিম চুপো-মতিংকে।

তারকাদের অনুপস্থিতে দ্যুতি ছড়িয়েছেন লেন্সের মিডফিল্ডার এডগার সাল্লি। দলের জয়সূচক গোলটি করেছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডারই।

রোববার ব্রাজিলের উদ্দেশে দেশ ছাড়ার আগে চারটি প্রীতি ম্যাচে ক্যামেরুনের এটি দ্বিতীয় জয়। এ ছাড়া জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করা প্রীতি ম্যাচ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে আফ্রিকার ‘অদম্য সিংহ’ নামে পরিচিত দলটির।

ব্রাজিল বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ক্যামেরুনের তিন প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বাগতিক ব্রাজিল, ক্রোয়েশিয়া ও মেক্সিকো।