অ্যাথলেটিক্স ক্যাম্প শুরু
জুনিয়র অ্যাথলেটদের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে।
কোচ আব্দুল্লাহ হেল কাফি ও রাজিয়া সুলতানা অনুর অধীনে এই প্রশিক্ষণ ক্যাম্পে ২৪ জন অ্যাথলেটকে ডাকা হয়েছে। তবে প্রথম দিনে ক্যাম্পে এসেছেন ১৬ জন।
ক্যাম্পের কোচ কাফি জানিয়েছেন, ক্যাম্পে যোগ দিতে না পারা ৮ জনের মধ্যে ৬ জন অ্যাথলেট নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিয়ে ব্যস্ত আছেন। বাকি দুজন বিকেএসপির তামান্না আক্তার ও আশরাফুজ্জামান রচি এশিয়ান ইয়ুথ গেমসের ক্যাম্পে রয়েছেন। এ আসরে অংশ নিতে তারা ১০ জুন চাইনিজ তাইপে যাচ্ছেন।
ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির এই ক্যাম্পের উদ্বোধন করেন।
