২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের পর্তুগিজ কোচ ফিরেছেন

ছুটি শেষে বৃহস্পতিবার ফিরেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ফুটবল দলের কোচ রুই জোসে কাপেলা বাতিস্তা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 11:52 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

গত ৬ মে হাসপাতালে থাকা অসুস্থ স্ত্রীকে দেখতে পর্তুগাল গিয়েছিলেন কাপেলা।

দীর্ঘ একমাস পর ফিরে দলের অনুশীলনে যোগ দিয়েছেন কাপেলা।

না ফেরার গুঞ্জনে বিস্ময় প্রকাশ করে এই কোচ বলেন, “আমি একটা দলের কোচের দায়িত্বে আছি। তাই ফেরা আমার দায়িত্ব। আমি ছুটিতে গিয়েছিলাম, তাই না ফেরার কোনো কারণ ছিল না।”

কাপেলা ছুটিতে যাওয়ায় দলটির সাবেক সহকারী কোচ জুয়েল রানাকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেয়া হয়। কাপেলার অনুপস্থিতে খেলা ৩ ম্যাচেই জিতেছে মোহামেডান।

লিগে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয় তিন নম্বরে রয়েছে মোহামেডান।