২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ ক্যাম্প শনিবার থেকে

জুনিয়র অ্যাথলেটদের নিয়ে শনিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের হল রুমে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস জানান, সারা দেশ থেকে বাছাই করা প্রতিভাবান ১৩ জন কিশোর এবং ১১ জন কিশোরীকে এই ক্যাম্পের জন্য নির্বাচন করা হয়েছে।

ক্যাম্পের জন্য নির্বাচিত কিশোর অ্যাথলেটরা হলেন- নাওশাদ, উজ্জ্বল কুমার ও ইবাদ আলী (লং জাম্প), আবদুল্লাহ হাসান ও আশরাফুজ্জামান (১০০ মিটার), ইরফান (১০০ ও ৪০০ মিটার), জাহাঙ্গীর আলম ও রোমেল বায়েজিদ (৪০০ মিটার), সাইফুল ইসলাম (২০০ ও ৪০০ মিটার), কামরুল হাসান ও আশরাফুল আলম (৮০০ মিটার), জাকারিয়া ইসলাম (২০০ মিটার) এবং অমিত হাসান (ট্রিপল জাম্প।

কিশোরী অ্যাথলেটরা হলেন- তামান্না আক্তার, শরিফা খাতুন, সোহাগী আক্তার, জাকিয়া সুলতানা ও সাবিহা আল সাহরা (৪০০ মিটার), আসমা হক ও দিশা সুলতানা (লং জাম্প), আইরিন আক্তার (১০০ মিটার ও লং জাম্প), মারুফা খাতুন (৮০০ মিটার) এবং সুলতানা রাজিয়া ও কিমি কর্মকার (জেভলিন থ্রো)।

ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করবেন রাজিয়া সুলতানা অনু ও আবদুল্লাহ হেল কাফি।