২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারে নাদালের প্রতিপক্ষ মারে

ফরাসি ওপেনের পুরুষ এককের সেমি-ফাইনালে উঠেছেন আট বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 12:21 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

কোয়ার্টার-ফাইনালে স্বদেশের দাভিদ ফেরারকে হারিয়েছেন নাদাল। শেষ চারের লড়াইয়ে তার প্রতিপক্ষ মারে ৬-৪, ৬-১, ৪-৬, ১-৬, ৬-০ গেমে হারিয়েছেন গল মনফিলসকে।  

গত আসরের ফাইনালের প্রতিপক্ষ ফেরারকে ৪-৬, ৬-৪, ৬-০, ৬-১ গেমে হারিয়েছেন শীর্ষ বাছাই নাদাল।

বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে প্রথম সেটে হারানোর পর দ্বিতীয় সেটেও লড়াই করেছিলেন স্পেনের ফেরার। কিন্তু ৬-৪ গেমে দ্বিতীয় সেট জেতার পর পঞ্চম বাছাই ফেরারকে পরের দুই সেটে উড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছান টানা পঞ্চম শিরোপার স্বপ্ন দেখা নাদাল।

প্রথম দুই সেট সহজেই জিতলেও পরের দুটিতে হেরে যান মারে। তবে পঞ্চম সেটে ঘুরে দাঁড়ান এই উইমবল্ডন চ্যাম্পিয়ন। সেই সেট ৬-০ গেমে জিতে শেষ চারে পৌঁছান তিনি।

এর আগে মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে জয় পেয়েছেন আন্দ্রেয়া পেতকোভিচ ও সিমোনা হালেপ।

দশম বাছাই ইতালির সারা এররানিকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন পেতকোভিচ। শেষ চারের লড়াইয়ে তার প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন রাশিয়ার সভেৎলানা কুজনেৎসোভাকে ৬-২, ৬-২ গেমে হারানো চতুর্থ বাছাই রোমানিয়ার হালেপ।