বিপ্লব রুখে দিলেন মুক্তিযোদ্ধাকে
গোলরক্ষক বিপ্লব ভট্টচার্য্যের দৃঢ়তায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মুক্তিযোদ্ধার বিপক্ষে হার এড়িয়েছে শিরোপাধারী শেখ রাসেল ক্রীড়া চক্র।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
ম্যাচের ৪০তম মিনিটে নাইজেরিয়ার সানডে সিজোবার ক্রসে তার স্বদেশের স্ট্রাইকার এলিটা কিংসলের চমৎকার হেড ব্যর্থ করে দেন বিপ্লব।
দুই মিনিট পর আবারও শেখ রাসেলের ত্রাতা বিপ্লব। এবার মিডফিল্ডার ইব্রাহিমের ক্রসে সানডের হেড রুখে দেন তিনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল কয়েকটি সুযোগ তৈরি করে মুক্তিযোদ্ধা। কিন্তু বিপ্লবকে পরাস্ত করা সম্ভব হয়নি তাদের।
৫০তম মিনিটে এলিটার হেড ব্যর্থ করে দেন বিপ্লব।৭০তম মিনিটে মুক্তিযোদ্ধার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় ক্রসবারে লেগে।
১৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগের দ্বিতীয় পর্ব শেষ করেছে মুক্তিযোদ্ধা। আর গতবার শেখ রাসেল ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।
