শিষ্যদের শাণিত দেখতে চান স্কলারি
চূড়ান্ত লড়াইয়ে নামার সময় এসে গেছে। এর আগে দলের খেলায় কিছু সমস্যা খুঁজে পেয়েছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি। শিষ্যদের দ্রুতই এই সমস্যা কাটিয়ে আরো শাণিত হওয়ার তাগিদ দিলেন তিনি।
রোববার অনুশীলনে দলের কিছু বিষয় দেখে বিরক্তই হয়েছেন ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো স্কলারি। বিশেষ করে প্রতিপক্ষের খেলোয়াড়দের পাহারায় রাখার ব্যাপারে মার্সেলো-সিলভা-লুইসদের মধ্যে দুর্বলতা খুজে পেয়েছেন তিনি।
শিষ্যদের বিষয়টি নিয়ে বেশ বকাবকিও করেছেন স্কলারি। ১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে বিষয়গুলো ঠিক করে নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। নিজেদের আরো শাণিত করে তোলার জন্য সবাইকে আরো পরিশ্রম করতে বলেছেন ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর স্বপ্ন দেখা স্কলারি।
