পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন নারিন্দা
দেশের ফুটবলের প্রথম স্তর পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে আরাফ স্পোর্টিং ক্লাবকে।
গত মার্চে ৬৫টি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালের দুই দল আগামী মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে খেলবে। শিরোপা জয়ী দল এক লাখ এবং রানার্সআপ দল ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছে।
বিজয়ী দলের পক্ষে ১৩তম মিনিটে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড সোহাগ মিয়া।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আক্কু ফুটবল অ্যাকাডেমির আরিফুর রহমান। আর ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন নারিন্দার ওয়াহিদুজ্জামান।
