অবৈধ বোলিংয়ের দায়ে অভিযুক্ত সেনানায়েকে
সন্দেহজনক বোলিং ভঙ্গির অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার অফস্পিনার সচিত্রা সেনানায়েকের বিরুদ্ধে।
শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ৭ রানে জেতার পর এই অভিযোগ তুলেছেন মাঠের দুই আম্পায়ার মারাইস এরাজমাস ও ইয়ান গুল্ড, টিভি আম্পায়ার ক্রিস গাফ্ফানি এবং ম্যাচ রেফারি জেফ ক্রো।
রোববার ম্যাচ রেফারি তাদের প্রতিবেদনের অনুলিপি শ্রীলঙ্কার ম্যানেজারকে দিয়েছেন। তাতে সেনানায়েকের বেশ কয়েকটি ডেলিভারিকে সন্দেহজনক বলা হয়েছে।
২১ দিনের মধ্যে বোলিংয়ের ভঙ্গি নিয়ে পরীক্ষায় যেতে হবে সেনানায়েকেকে। পরীক্ষার ফল পাওয়ার আগ পর্যন্ত অবশ্য খেলা চালিয়ে যেতে পারবেন এই অফস্পিনার।
