২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ প্রস্তুতিতে আবার হারল হন্ডুরাস

হন্ডুরাসের বিশ্বকাপ প্রস্তুতিটা একদমই ভালো হচ্ছে না। টানা দ্বিতীয় প্রীতি ম্যাচে হারল তারা। ইসরায়েলের বিপক্ষে তাদের হারটি ৪-২ গোলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 04:08 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

Image
ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে।

ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে।

এর আগে তুরস্কের কাছে ২-০ গোলে হারা হন্ডুরাস ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘ই’ গ্রুপে তাদের বাকি দুটি ম্যাচে ইকুয়েডর ও সুইজারল্যান্ডের বিপক্ষে।

রোববার হিউস্টনে ম্যাচের ৩৪ মিনিটে পিছিয়ে পড়ে হন্ডুরাস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে হন্ডুরাস। ২৫ মিটার দূর থেকে নেয়া রজার এস্পিনোসার বাঁ পায়ের শট দুই পোস্টেই লেগে জালে জড়ায়।

৫ মিনিটের মধ্যে আবার এগিয়ে যায় ইসরায়েল। তাল বেন হাইমের দুর্বল শট হন্ডুরাস ডিফেন্ডার মেইনর ফিগুয়েরোয়ার গায়ে লেগে জালে ঢুকে যায়।

ওমের দামারি ও গিল ভারমাউথের গোলে ব্যবধান ৪-১ করে ইসরায়েল।

শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে একটি গোল শোধ কর হন্ডুরাস। কার্লো কস্তলির করা গোলটির উৎস ছিলেন এস্পিনোসা।

মধ্য আমেরিকার দল হন্ডুরাস ইংল্যান্ডের বিপক্ষে মিয়ামিতে শনিবার বিশ্বকাপের আগে তাদের শেষ প্রীতি ম্যাচটি খেলবে।