২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জিতল যুক্তরাষ্ট্র

ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হচ্ছে যুক্তরাষ্ট্রের। ফ্যাবিয়ান জনসন ও ক্লিন্ট ডেম্পসির গোলে প্রীতি ম্যাচে এবার তুরস্ককে ২-১ গোলে হারল তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 03:38 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

Image
তুরস্কের বিপক্ষে দলকে এগিয়ে দেয়া গোলের পর যুক্তরাষ্ট্রের জনসনের উচ্ছ্বাস।

তুরস্কের বিপক্ষে দলকে এগিয়ে দেয়া গোলের পর যুক্তরাষ্ট্রের জনসনের উচ্ছ্বাস।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে রোববার হফেনহাইমের ডিফেন্ডার জনসনের দারুণ এক ভলিতে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ক্লিন্ট ডেম্পসি। তুরস্কের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ব্যবধান দ্বিগুণ করা গোলটি তিনিই করেন।

ব্রাজিল বিশ্বকাপে জায়গা না পাওয়া তুরস্ক ম্যাচের অন্তিম মুহূর্তে একটি গোল শোধ দেয়। পেনাল্টি থেকে গোলটি করেন গালাতাসারাইয়ের মিডফিল্ডার সেলচুক ইনান।

ব্রাজিল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র তাদের শেষ প্রীতি ম্যাচ খেলবে শনিবার, নাইজেরিয়ার বিপক্ষে।

বিশ্বকাপে 'জি' গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ঘানা, পর্তুগাল ও জার্মানি।