২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দাবার ডাচ কোচ

বাংলাদেশ দাবা দলকে প্রশিক্ষণ দিতে রোববার ঢাকায় এসেছেন নেদারল্যান্ডের সুপার গ্র্যান্ডমাস্টার সের্গেই তিভিয়াকভ। বিশ্ব দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে এক মাস বাংলাদেশ দলকে প্রশিক্ষণ দেবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 10:12 AM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারিক জানান, রাশিয়ায় জন্ম নেয়া এই ডাচ কোচ বাংলাদেশের পাঁচ দাবাড়ুকে প্রশিক্ষণ দেবেন। এক মাসের জন্যই দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

আগামী ১-১৫ অগাস্ট নরওয়ের ট্রমসোতে হবে বিশ্ব দাবা অলিম্পিয়াড।

বাংলাদেশ দলে আছেন ৪ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর।