বিস্ময় উপহার দিতে চান হোন্ডা
ব্রাজিল বিশ্বকাপে বিস্ময় উপহার দিতে চান জাপানের কেইসুকে হোন্ডা। চমক দেখানোর সামর্থ্য জাপান দলে আছে বলেই বিশ্বাস এসি মিলানের এই প্লে-মেকারের।
কোচ আলবের্তো জাক্কেরনির পরিকল্পনার বড় অংশ জুড়ে আছেন ২০১০ বিশ্বকাপে জাপান দলের অন্যতম ভরসা হোন্ডা। গত বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে ওঠা জাপান এবার আরো ভালো করতে পারে বলে মনে করেন তিনি।
“আমি বিশ্বকে বিস্ময় উপহার দিতে উন্মুখ হয়ে আছি।”
দলে অভিজ্ঞ আর প্রতিভাবান খেলোয়াড় আছে বলেই হোন্ডা বড় কিছুর স্বপ্ন দেখছেন বলেও জানান।
