ফন পের্সির গোলে উজ্জ্বীবিত নেদারল্যান্ডস
রবিন ফন পের্সির একমাত্র গোলে ঘানাকে হারিয়ে বিশ্বকাপের শেষ প্রস্তুতিপর্বের শুরুটা ভালোই করেছে নেদারল্যান্ডস। সাত মাসের মধ্যে ডাচদের এটাই প্রথম জয়।
গত অক্টোবরে তুরস্কের বিপক্ষে জেতার পর জাপান, কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে ড্র করে তারা। বিশ্বকাপের রানার্সআপরা প্যারিসে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যায়।
নেদারল্যান্ডস পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড আরিয়েন রবেন বাকি সময়ে অনেকগুলো সুযোগ নষ্ট করেন।
এদিকে হারের সঙ্গে ঘানা শিবিরে যোগ হয়েছে বাড়তি এক দুশ্চিন্তা, ইনজুরি সময়ে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ডিফেন্ডার জেরি আকামিনকো।
১৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঘানা। ‘জি’ গ্রুপে ঘানার অন্য দুই প্রতিপক্ষ জার্মানি ও পর্তুগাল।
আর ১৩ জুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপের অন্য দুই দল চিলি ও অস্ট্রেলিয়া।
