জুনিয়র টেবিল টেনিসে হৃদয় ও মাহি চ্যাম্পিয়ন
জাতীয় জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক এককে বাগেরহাটের হৃদয় ও বালিকা এককে বাংলাদেশ সেনাবাহিনীর মাহি চ্যাম্পিয়ন হয়েছেন।
শনিবার পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে বালক এককের ফাইনালে হৃদয় ৪-১ গেমে হারিয়েছেন নিজ দলের জুবায়েরকে। বালিকা এককের ফাইনালে মাহি ৪-২ গেমে হারিয়েছেন ঢাকা জেলার মৌকে।
এছাড়া প্রতিযোগিতার বালক দলগত বিভাগে বাগেরহাট জেলা চ্যাম্পিয়ন এবং বিকেএসপি রানার্সআপ হয়েছে। বালিকা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানার্সআপ ঢাকা জেলা।
বালক দ্বৈত বিভাগে চট্টগ্রাম জেলার সজিব ও অনেজ এবং বালিকা দ্বৈতে সেনাবাহিনীর ঐশি ও জুথি চ্যাম্পিয়ন হয়েছেন।
