কোলো তোরের ম্যালেরিয়া
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন আইভরি কোস্টের ডিফেন্ডার কোলো তোরে । আর তার ভাই ইয়াইয়া তোরে ভুগছেন চোটে।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্রীতি ম্যাচে এই দুই ভাইয়ের একজনও খেলতে পারেননি। ম্যাচটি তারা হেরেছে ২-১ গোলে।
কোলো তোরে
ইয়াইয়া তোরে ভুগছেন পেশির চোটে। দোহায় চিকিৎসা নেয়া ম্যানচেস্টার সিটির ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার শনিবার যুক্তরাষ্ট্রে আইভরি কোস্টের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেয়ার কথা।
ব্রাজিল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আইভরি কোস্টের তিন প্রতিপক্ষ কলম্বিয়া, গ্রিস ও জাপান।
