২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েম্বলিতে পেরুকে হারিয়ে উজ্জীবিত ইংল্যান্ড

দেশের মাটিতে প্রস্তুতির শেষ অংশটা ভালো হয়েছে ইংল্যান্ড দলের। প্রীতি ম্যাচে পেরুকে ৩-০ গোলে হারিয়েছে তারা। চূড়ান্ত অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রের মিয়ামি যাওয়ার আগে ওয়েম্বলির এই জয় দারুণভাবে উজ্জীবিত করে তুলেছে রুনি-জেরার্ডদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 12:18 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

শুক্রবার ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভালো ফুটবল উপহার দেয় ইংল্যান্ড। তবে গোল পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৩২তম মিনিট পর্যন্ত। তরুণ স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের অসাধারণ এক শটে এগিয়ে যায় তারা।

Image
গোলে শট স্টারিজের

গোলে শট স্টারিজের

Image
বাঁকানো শট ঠেকাতে পারলেন না ডিফেন্ডারা

বাঁকানো শট ঠেকাতে পারলেন না ডিফেন্ডারা

Image
বল চলে যাচ্ছে জালে

বল চলে যাচ্ছে জালে

Image
সতীর্থদের সঙ্গে উদযাপন স্টারিজের।

সতীর্থদের সঙ্গে উদযাপন স্টারিজের।

ইংল্যান্ডের হয়ে বাকি কাজটুকু সারেন রক্ষণ-জুটি গ্যারি কাহিল ও ফিল জাগিয়েলকা। লেইটন বেইনসের দুটি কর্নার থেকে দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন তারা।

কাহিলের গোলটি আসে ৬৫তম মিনিটে, ৫ মিনিট পর গোল পান জাগিয়েলকা। আর এতেই ৫২ বছর পর পেরুর মুখোমুখি হওয়া ইংল্যান্ড জয় নিয়ে মাঠ ছাড়ে।

স্টারিজের গোলের প্রশংসা করেছেন কোচে রয় হজসনের। ওয়েইন রুনি গোল না পেলেও খুশি তিনি। চোট কাটিয়ে এক মাসের মধ্যে এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৬৫ মিনিট মাঠে ছিলেন তিনি।

১৪ জুন ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ব্রাজিল বিশ্বকাপে 'ডি' গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টা রিকা।