২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের সঙ্গে ভেঙ্গারের নতুন চুক্তি

আর্সেনালের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি সই করেছেন কোচ আর্সেন ভেঙ্গার। নতুন চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটিতে থাকবেন ভেঙ্গার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 11:22 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

১৯৯৬ সালে ভেঙ্গার এমিরেটস স্টেডিয়ামে কোচ হয়ে আসার পর থেকে এ পর্যন্ত আর্সেনালকে তিনটি ইপিএল ও ৫টি এফএ কাপসহ মোট ১২ টি শিরোপা জিতিয়েছেন ভেঙ্গার।

৬৪ বছর বয়সী এই কোচের অধীনেই এবার টানা ১৭বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে আর্সেনাল। এছাড়া এবার এফএ কাপ জিতে নয় বছরের শিরোপা খরাও কাটিয়েছে দলটি।