২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান কোচের ‘ফেভারিট’ ব্রাজিল

বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজেদের ফেভারিট মনে করলেও স্বাগতিক ব্রাজিলকেই একধাপ এগিয়ে রাখছেন জার্মানির কোচ ইওয়াখিম লো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 10:51 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

৫৪ বছর বয়সী কোচ লো বলেন, “এখানকার (ব্রাজিল) কন্ডিশনটা শুধু ব্রাজিলই জানে। স্বাগতিক হওয়ার সুবিধা পাবে তারা। কনফেডারেশন্স কাপ জিতে তারা বেশ গঠিত একটা দল।"

“আরো কয়েক দলেরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে কিন্তু আমাদের মতো তারাও ব্রাজিলের চেয়ে একটু পিছিয়ে”, যোগ করেন জার্মান কোচ।

২০০২ সালের বিশ্বকাপের ফাইনালে উঠলেও ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল জার্মানি। এরপর গত দুই আসরেই সেমি-ফাইনাল খেলেছে তারা। মাঝে ২০০৮ সালে ইউরোর ফাইনাল উঠলেও শিরোপা জিততে ব্যর্থ হয় দলটি। ২০১২ সালের ইউরোতেও শেষ চারে ওঠে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তবে শেষ চার আর ফাইনালের বাধা পেরিয়ে এবার শিরোপা উঁচিয়ে ধরতে চায় দলটি। যদিও স্বপ্ন পূরণ করতে ব্রাজিল ছাড়াও আরো কয়েকটি দলের বাধা পেরোতে হবে বলে বিশ্বাস লোর।