২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টা রিকার ভরসা আলভারোর বিশ্বকাপ শেষ

বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল কোস্টারিকার ফরোয়ার্ড আলভারো সাবোরিওর। অনুশীলনে পা ভেঙে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন রিয়াল সল্ট লেকের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 09:34 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগে কোস্টা রিকার জন্য এটা চরম একটা ধাক্কা। কারণ দলটির আক্রমণভাগের মূল ভরসা ছিলেন ৩২ বছর বয়সী সাবোরিও।বিশ্বকাপ বাছাইপর্বে ৮ গোল করা সাবোরিওর দল থেকে ছিটকে পড়ার খবর জানিয়ে শুক্রবার কোস্টা রিকার কোচ হোর্হে লুইস পিন্তো বলেন, “আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে। বিশ্বকাপে থাকবে না আলভারো।”১৪ জুন উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে কোস্টা রিকা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড।