২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ের কাছে হারল ক্যামেরুন

বিশ্বকাপ প্রস্তুতিতে আগের ম্যাচে মেসেডোনিয়ার বিপক্ষে জিতেছিল ক্যামেরুন। কিন্তু পরের প্রীতি ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে আফ্রিকার দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 11:58 AM

Updated : 13 Oct 2022, 12:09 PM

বৃহস্পতিবার অস্ট্রিয়ায় প্রীতি ম্যাচের শুরুতেই এগিয়ে যায় এই বিশ্বকাপের বাইরের দল প্যারাগুয়ে। আগের চারটি বিশ্বকাপ খেলা প্যারাগুয়েকে ম্যাচের ৫ম মিনিটে এগিয়ে দেন অস্কার রোমেরো।

দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার রকে সান্তা ক্রুস।

৭৫তম মিনিটে একটি গোল শোধ করেন ক্যামেরুনের ম্যাক্সিম চুপো-মটিং। ৮৭তম মিনিটে মোহামাদু ইদ্রিসু পেনাল্টি থেকে গোল করার সুযোগ হারানোয় হেরেই মাঠ ছাড়তে হয় 'আফ্রিকার অদম্য সিংহ' নামে পরিচিত দলটি।

আগামী রোববার ক্যামেরুন তাদের পরের প্রস্তুতি ম্যাচটি খেলবে শক্তিশালী জার্মানির বিপক্ষে।

ব্রাজিল বিশ্বকাপে 'এ' গ্রুপে ক্যামেরুনের তিন প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল, মেক্সিকো ও ক্রোয়েশিয়া।