২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় রাউন্ডে নাদাল মারে

ফরাসি ওপেনে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল, ডেভিড ফেরার ও অ্যান্ডি মারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 11:01 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ার ডমিনিক টিমকে ৬-২, ৬-২ ও ৬-৩ গেমে হারিয়েছেন আট বারের চ্যাম্পিয়ন নাদাল। তৃতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের প্রতিপক্ষ রাশিয়ার তিমুরাজ গাবাসভিলি।

সহজেই দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন সপ্তম বাছাই অ্যান্ডি মারে। অস্ট্রেলিয়ার মারিনকো মাতোসেভিচকে ৬-৩, ৬-১ ও ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।

সহজ জয় পেয়েছেন পঞ্চম বাছাই ফেরারও। ইতালির সিমোনে বোলেল্লিকে ৬-২, ৬-৩ ও ৬-২ গেমে হারিয়েছেন ফেরার।

মহিলা এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন ইয়ালেনা ইয়ানকোভিচ। জাপানের কুরুমি নারাকে ৭-৫, ৬-০ গেমে হারিয়েছেন সার্বিয়ার এই ষষ্ঠ বাছাই।

তৃতীয় রাউন্ডে জাঙ্কোভিচের সঙ্গী সাবেক চ্যাম্পিয়ন সভেৎলানা কুজনেৎসোভা।