২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলন শুরু নেইমারদের

পাহাড়বেষ্টিত গ্রাঞ্জা কোমারিতে মেঘলা ও ঠাণ্ডা পরিবেশে অনুশীলন শুরু করেছে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ২৩ সদস্যের ব্রাজিল দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:55 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

রিও দে জেনেইরো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের পার্বত্য শহর তেরেসোপলিসের এই স্থানেই ঘাঁটি গেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুধবার ইনডোরে কিছুক্ষণ গা গরম করে সকাল ১০টার পর অনুশীলনে নামে কোচ লুই ফেলিপে স্কলারির দল। চোট থেকে মাত্র সেরে ওঠা চেলসির মিডফিল্ডার অস্কার ও আতলেতিকো মিনেইরোর স্ট্রাইকার জোও এক ঘণ্টার অনুশীলনে যোগ দেন।

দলের অধিকাংশ খেলোয়াড়েরা বিশেষ করে ইউরোপে খেলা নেইমার, অস্কাররা সোমবার দলের সঙ্গে যোগ দেন। মঙ্গলবার তাদের কয়েক ধাপের ফিটনেস পরীক্ষা করা হয়।

১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।

এর আগে ৩ জুন পানামা ও তার তিন দিন পর সার্বিয়ার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।