২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার বিশ্বকাপ স্বপ্নে আরেকটি ধাক্কা

কলম্বিয়া দলের জন্য আরেকটি ধাক্কা, চোটের কারণে শেষ হয়ে গেল মিডফিল্ডার এডউইন ভালেন্সিয়ার বিশ্বকাপ খেলার স্বপ্ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 04:37 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

আগে থেকেই চোটে ভুগছিলেন ভালেন্সিয়া। তবে প্রাথমিক দলে ছিলেন ফ্লুমিনেসের এই মিডফিল্ডার। কিন্তু বিশ্বকাপের আগে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জোসে পেকারমান।

বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে অনুশীলন ক্যাম্পে একথা জানান কলম্বিয়ার এই কোচ।

এর আগে চোটের কারণে আরো তিনজন খেলোয়াড় কলম্বিয়ার প্রাথমিক দল থেকে ছিটকে পড়েন।

তাছাড়া দলের মূল তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে নিয়ে দুশ্চিন্তা তো আছেই। তবে হাঁটুর চোট কাটিয়ে ওঠা ফ্যালকাওয়ের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চান পেকারমান।