দুই ম্যাচ পর মুক্তিযোদ্ধার জয়
দুই ম্যাচ পর জয়ে ফিরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে উত্তর বারিধারা ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে মুক্তিযোদ্ধাকে ঠেকিয়ে রেখেছিল উত্তর বারিধারা।
৫৫তম নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে সিজোবার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৫ মিনিট পর বদলি মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের গোল চতুর্থ স্থানে উঠে আসা দলটির জয় নিশ্চিত করে।
এরপর মুক্তিযোদ্ধা রক্ষণাত্মক খেললেও ব্যবধান কমাতে পারেনি আগের ম্যাচেই লিগের শীর্ষ দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ১-১ গোলে রুখে দেয়া উত্তর বারিধারা।
১৭ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৬। ১৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে দ্বিতীয় লেগ শেষ করলো উত্তর বারিধারা।
