বিস্ময় উপহার দিতে চান প্রানদেল্লি
ফেভারিটদের ছোট্ট তালিকায় তারা নেই। তবে ব্রাজিল বিশ্বকাপে ফেভারিটদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। কোচ চেজারে প্রানদেল্লি বললেন, এবারের বিশ্বকাপে কিছু বিস্ময় উপহার দিতে পারে তার দল।
দলের তারকা খেলোয়াড়দের ওপর ভরসা করেই ভালো কিছু পাওয়ার আশা করছেন প্রানদেল্লি।
“আমরা খেলতে চাই, শিরোপার দাবিদার হতে চাই এবং উপহার দিতে চাই বিস্ময়।”
নিজের আশাটা বাড়াবাড়ি কিছু নয় বলেও মনে করেন প্রানদেল্লি।
তিনি জানান, দলে খুব ভালো পরিবেশে আছে। জাতীয় দলকে সবাই ভালোবাসে আর জাতীয় সঙ্গীত আর জার্সি দলে অন্যরকম একটা অনুভূতির সঞ্চার করেছে। সব মিলিয়ে ইতালি দল ব্রাজিলে ভালো কিছু পেতে উন্মুখ হয়ে আছে।
ব্রাজিল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ইতালির তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, উরুগুয়ে ও কোস্টারিকা।
